রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু অধিকার পরিস্থিতি, মনিটরিং, তথ্য উপস্থাপন ও সেবাপ্রাপ্তি সংলাপ সভা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিসে শিশু অধিকার পরিস্থিতি, লঙ্ঘন, মনিটরিং, তথ্য উপস্থাপন ও শিশুদের সেবাপ্রাপ্তি সহজীকরণ শীর্ষত সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন সোমবারে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সাতক্ষীরা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ওসিসি কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিক, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিশু ও ইযূথ সদস্যরা। এসময় শিশু ও ইয়ূথরা তাদের এলাকার বাল্য বিবাহ, বিশুদ্ধ পানির সমস্যা, স্কুল থেকে ঝরে পড়া শিশু, কমিউনিটি ক্লিনিকের সেবার মান, যৌন হয়রানি, খেলার জায়গার সমস্যা, রাস্তার অবকাঠামোগত উন্নয়ন, স্কুলে খেলার সামগ্রী, স্কুলে কমিউটার ল্যাব, মাদক দ্রব্য প্রভৃতি বিষয়ে অতিথিদের নিকট তুলে ধরেন।

অতিথিবৃন্দ তাদের সমস্যা গুলো শোনেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

সংলাপ সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক