শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জেলা সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনে সহায়তা করার নিমিত্তে দূর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা ১১ টায় লেক ভিউ কনভেনশন সেন্টারে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এ পুরস্কার, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটি, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো: আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ বলেন, সমাজে দুর্নীতি প্রতিরোধ করতে হলে অনিয়মের প্রতিবাদী মনের মানুষ হতে হবে। সাহস করে নেতৃত্ব দিতে হবে তবেই দুর্নীতি প্রতিরোধ করা সহায়ক হবে। আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের জন্য অবশ্যই সম্মান আছে। যারা দুর্নীতি করে তাদের মনে রাখতে হবে পরেকালে প্রতিটি বিষয়ের জবাব নেওয়া হবে। তিনি আরো বলেন, জাতী গঠনে ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর,সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের , জেলা কমিটির নবাগত সহ সভাপতি মো: রফিকুল ইসলাম, সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার,
সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান,সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নবাগত সদস্য এড. মো: মুনির উদ্দীন, আবদুল ওহাব আজাদ, রেবেকা সুলতানা, মো: রেজাউল করিম, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত সাহা, দেবহাটা উপজেলা কমিটির সভাপতি মো: এনামুল হক, কলারোয়া উপজেলা কমিটির সভাপতি আক্তারুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শ্যামনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা দূর্নীতি দমন কমিশন এর জেলা কমিটির নবাগত সভাপতি আবুল কালাম বাবলা, সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার, মো: রফিকুল হাসান,সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান, সদস্য আব্দুল ওহাব আজাদ, জি এম নাজমুল আরিফ, এনামুল কবির খান, এড. মো: সাকিবুর রহমান,এড. মো: মুনির উদ্দিন, রেবেকা সুলতানা, মো: রেজাউল করিম, লিলি জেসমিন, কাজী শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত