রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুইট জোনের ব্র্যান্ড শপ উদ্বোধন

সাতক্ষীরায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য (মিষ্টি-মিঠাই) বিক্রির প্রত্যয়ে যাত্রা করলো সুইট জোনের ব্র্যান্ড শপ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এই শপ উদ্বোধন করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়নাধীন এসইপি (ডেইরি ফার্ম) প্রকল্পের রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস এর আওতায় দুগ্ধ শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নের অংশ হিসেবে ‘সুইট জোন’ নামক এই ব্র্র্যান্ড শপটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক রায়হান হাবিব, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, বিসিক সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতাভুক্ত দুধ উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা পর্যায়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ জাত পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। নিরাপদ দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় বাজারের পাশাপাশি প্রিমিয়াম বাজারে একাধিক ব্র্যান্ড শপ স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় এক হাজার খামারীকে পরিবেশসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদনে আর্থিক, কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন