শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : অধিকার ,কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশন ও আনন্দ সংস্থার আয়োজনে সাইকেল র‍্যালি করা হয়েছে।

মূল দাবি, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, কয়লা, তেল ও গ্যাসের পরিবর্তে সৌর, বায়ু, বায়োগ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো। সরকারি নীতি ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিতে বাজেট বরাদ্দ বাড়ানো। গ্রামীণ ও শহুরে এলাকায় সোলার হোম সিস্টেম, উইন্ড টারবাইন ইত্যাদি সহজলভ্য করা। সবার জন্য সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানিকে সহজলভ্য ও সাশ্রয়ী করে বিদ্যুৎ বঞ্চিত মানুষদের আলো দেওয়া। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো। শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে সবুজ প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা। যুব সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা, নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান বৃদ্ধি।

ন্যায্য জ্বালানি রূপান্তর (Just Energy Transition) জীবাশ্ম জ্বালানি খাত থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক ও ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুন্দরবন ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সুন্দরবন ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রোহিত কুমার দাস ও শারমিন সুলতানা, রফিকুল ইসলাম, তামিম হোসেন, হৃদয় মন্ডল, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র‍্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন