বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেনা অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার ৩

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাতক্ষীরায় সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদেরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স, একটি দেশীয় অস্ত্র, একটি কুড়াল ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর ছেলে আব্দুল কাদের মিয়া (৪৩), আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৭) ও একই গ্রামের মুজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৮)।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এর আগে ১৯ জানুয়ারি সদর উপজেলার বাদামতলা এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১০২ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক