মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্টাফের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা সদরের ২০২৫ সালে অনুষ্ঠিত স্টাফের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি ১৪২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরম (স্টফ) এর আয়োজনে শনিবার (১৬ মে) বিকালে তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) এর পদ্মা হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহদ্দিস আব্দুল খালেক।

স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ফারুক, বাংলাদেশ রেড- ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাফ বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ এমদাদুল হক, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক নূর মোহাম্মদ পাড়,স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সহ-সভাপতি মশিউর রহমান বাবু, কামরুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সদস্য ডক্টর মুফতি আখতারুজ্জামান, মোঃ কামাল উদ্দীনসহ স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যৎ পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে নিজেকে জ্ঞান ও দক্ষতায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।তরুণ ও ছাত্র সমাজই দেশের মূল চালিকাশক্তি, তাই অন্যায়ের বিরুদ্ধে তাদের সোচ্চার হতে হবে। নিজের মেধা ও শ্রমকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে সমাজ ও মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে।সমাজে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি বা তাকওয়া অর্জন করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত জীবনকে কলুষমুক্ত ও আলোকিত করতে হবে। সুন্দর চরিত্রই একজন শিক্ষার্থীর আসল সম্পদ, যা তাকে সমাজে সম্মানিত করে। সর্বোপরি স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার এই মহৎ উদ্যোগকে আরো বেগবান ও সফলতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল