সাতক্ষীরায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন কুশখালীর ছয়কোড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুস সবুর (২৮)। তিনি কুশখালী গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে।
র্যাব জানায়, সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন কুশখালীর ছয়কোড়া মোড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্ব র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় সেখানকার জনৈক আমছদ্দিন গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আব্দুস সবুরকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত কর জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয় সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন


