রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২ হাজার ৪১৭ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান শুরু

সাতক্ষীরা জেলার ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। এতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এসব রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ কর্মসূচি সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সবাইকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নির্ধারিত বয়সের সব শিশুই এই ক্যাম্পেইনের আওতায় এমআর (হাম-রুবেলা) টিকা নিতে পারবে। পূর্বে টিকা গ্রহণ করা বা আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও পুনরায় টিকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে একাধিক ডোজের ক্ষেত্রে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান বজায় রাখতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচির মাধ্যমে জেলার অধিকাংশ শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়