শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩০ আনসার ব‍্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা ৩০ আনসার ব‍্যাটালিয়ন ( বিএন) ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে পুরাতন জমিদার বাড়ি উক্ত ব‍্যাটালিয়ন এর মাঠে জাকজামক পূর্ণ পরিবেশে কেক কাটা ও শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেজ্ঞ উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। এর পূর্বে মঙ্গলবার ফজর নামাজ এর পর ইউনিট ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত, সূর্যোদয় এর সাথে সাথে জাতীয় ও ইউনিট পতাকা উত্তোলন করেন।

দুপুরে ৩০ আনসার ব‍্যাটালিয়ন এর সাতক্ষীরা জমিদার বাড়ি পরিচালক মো. এফতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মো. নুরুল হাসান ফরিদী বিএএম, খুলনা রেজ্ঞ উপমহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত আলোচনা সভা এবং প্রীতিভোজ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সেবাই নিয়োজিত আছে। এই বাহিনীর কোনো সদস্য অপরাধ এর সাথ যুক্ত নয়, এই বাহিনীর আছে দেশত্ববোধ নিরলস ভালো বাসা। এই বাহিনী ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া আর সেই অবধী দেশপ্রেম নিয়ে আজ মাথা উচু করে আছে। অন্যান্য বাহিনীর চেয়ে আনসার বাহিনীর অনেক সুনাম ও গৌরব আছে দেশের মাটিতে।

আপনাদেরকে বলি যে যেখানে দায়িত্ব পালন করেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে তাহা নাহলে পরকালে জবাবদিহি আপনাকেই করতে হবে?। প্রতি বছর পূজায় লক্ষ্য লক্ষ্য আনসার বাহিনী প্রশাসন এর সাথে সহযোগিতা করে এবং আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ও গণভোটে অন‍্যান‍্য বাহিনীর পাশাপাশি ৭ লক্ষধিক আনসার বাহিনী আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। কর্তব্য পালনে নিজে অপরাধ করবনা এবং কাউকে করার সুযোগ দেবনা, যাহাতে ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই এই বাহিনীর সর্বোচ্চ চেষ্টা থাকবে।0

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ৩ ব‍্যাটালিয়ন ইলাইপুর পরিচালক মোল‍্যা আবু সাইদ, যশোর ৩০ আনসার ব‍্যাটালিয়নের পরিচালক তরাফদার আলমগীর হোসেন,খুলনা রেজ্ঞ পরিচালক এএস এম আজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা আনসার অফিসের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রুবেল হোসেন, যশোর জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, সাতক্ষীরা ৩০ আনসার ব‍্যাটালিয়ন এর সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন সরদার, সাবেক জেলা কমান্ড্যান্ট একে এম আনিসুর রহমান, আব্দুস সামাদ ও আতাউর রহমান প্রমূখ। প্রীতিভোজ এর পর খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান র‍্যাফেল ড্র এবং পুরুষ্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন