শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোমলমতি শিশুদের শুধু পাঠ্যবই নয়, সততা, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে।
কোমলমতি শিশুদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা ও অভিভাবক। বাড়িতে শিশুদের শেখার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এবং শিশুদের প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠাতে হবে।

তিনি আরো বলেন, অপ্রয়োজনে স্মার্টফোন ব্যবহার ও গেমে আসক্তি থেকে শিশুদের দুরে রাখতে হবে এবং শিশুর মানসিক ও শারীরিক সুস্থতায় অভিভাবকদের বেশি বেশি নজর দিতে হবে। সন্তানের অগ্রগতি ও দুর্বলতা জানতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মানসম্মত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা সবচেয়ে জরুরি। আমাদের আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুল ও পরিবারের অভিভাবদের যৌথ উদ্যোগেই আমরা তাদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।”

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আলাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সমাজসেবক আলহাজ্ব মেহেদী হাসান লাভলু, বিএনপি নেতা তাইফুর রহমান প্রমুখ।

এসময় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন