রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উপকূলের নদ-নদী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল

সাতক্ষীরার উপকূলের নদ-নদী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের উপর আচড়ে পড়ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে উপকূলের মানুষ।

ইতোমধ্যে জেলার শ্যামনগরের গাবুরার নাপিতখালী, মুন্সীগঞ্জের সিংহড়তলী ও রমজানগরের বড়ভেটখালীতে বেড়িবাঁধ উপচে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর থেকে শাহিন বিল্লাহ জানান, উপকূলীয় এলাকায় সকাল থেকেই ঝড়ো বাতাস বইছে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে নদী।

স্থানীয় বিলাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের মূল প্রভাব ভারতের পশ্চিম বঙ্গ ও ওড়িস্যায় পড়বে বলা হলেও সকাল থেকে উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।
তবে এতে কোনো সতর্কতা সংকেত না থাকায় উপকূলীয় এলাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার বিষয়টি চোখে পড়েনি।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য শ্যামনগরের মুন্সীগঞ্জে একটি অস্থায়ী কন্টিনজেন্ট স্থাপন করেছে কোস্টগার্ড। ইতোমধ্যে তাদের একাধিক টিম নীলডুমুর, গাবুরা, মুন্সীগঞ্জসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছে।
শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, গাবুরার নাপিতখালীতে বেড়িবঁাধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। স্থানীয়রা এ ব্যাপারে সতর্ক রয়েছে। তারপরও বেড়িবঁাধ ভেঙে নদীগর্ভে বিলীন হলে কিছু করার থাকবে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি