শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় দুটি রাস্তা উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

জুলফিকার আলী,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার
কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মিশন ও দেয়াড়ায় দু্ইুটি রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বৃহস্পতিবার (১২অক্টোবর) সকালে ওই রাস্তার উদ্বোধন করা হয়। শাকদহ ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এলজিইডি কর্মকর্তা সুদিপ্ত কর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী, সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ডালিম হোসেন, আ.লীগনেতা আমজাদ হোসেন, ইব্রাহিম খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়ার
সার্বিক উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং সাধারণ মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউপি সদস্য ফদির খান বলেন দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খারাপ থাকার কারণে এলাকার জনসাধারণ যাতায়াতে খুবই কষ্ট হচ্ছিলো। এখন তাদের এ রাস্তা হওয়ায় আর দুর্ভোগ
পোহাতে হবে না বলে আশা ব্যক্ত করেন। এলাকাবাসীরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ এর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে দেয়াড়া ইউনিয়নের একটি রাস্তার একই ভাবে উদ্বোধন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক