বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সরস্বতী পূজায় দু’টি মন্ডপে ৭ দিনব্যাপী আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী’র আরাধনা উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুরে দু’টি মন্ডপে প্রতিবারের ন্যায় এবারও ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনোরম প্যান্ডেল নির্মাণের পাশাপাশি বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে বিষ্ণুপুর ফুটবল মাঠ এলাকায় ও পিকেএম মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে।

বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য ও সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক নির্মল কুমার গাইন জানান, ‘ওঁ বেদাঃ শাস্ত্রানী সর্ব্বানি নত্য গীতা দিকঞ্চমৎ ন বিহীনং ত্বয়া দেবী তথামে সন্তু সিদ্ধয়’ প্রণাম মন্ত্রে প্রান্তিক সংঘ’র উদ্যোগে সরস্বতী পূজায় এবার ৭ দিনব্যাপী অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সরস্বতী পূজা ও সাড়ে ১০ টায় অঞ্জলী সমাপ্ত হয়েছে।

বেলা সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৭ টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। ২৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। ২৮ জানুয়ারী শনিবার সন্ধ্যা আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী।

২৯ জানুয়ারী রোববার সন্ধ্যা আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। ৩০ জানুয়ারী সোমবার বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় অনুষ্ঠিত হবে সামাজিক নাটক ‘মৃত্যুর চোখে জল’।

৩১ জানুয়ারী মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী এবং যশোর ও খুলনার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১ ফেব্রুয়ারী বুধবার রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে। প্রান্তিক সংঘ নৌকার উপর আকর্ষণীয় প্যান্ডেল র্নিমাণ করেছে বলে জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে বিষ্ণুপুর স্কুল চত্ত্বরে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা হতে সরস্বতী পূজা ও সাড়ে ৯ টায় অঞ্জলী। বেলা সাড়ে ১২ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৭ সন্ধ্যা আরতী, ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোকসজ্জা প্রদর্শনী।

২৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। ২৮ জানুয়ারী শনিবার বিষ্ণুপুর বন্ধুমহল নাট্যসংস্থার পরিবেশনায় সামাজিক নাটক ‘ আজকে বাবার ফাঁসির দিন’ অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারী রোববার সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ জানুয়ারী সোমবার ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী। ৩১ জানুয়ারী মঙ্গলবার ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী এবং ১ ফেব্রুয়ারী বুধবার বিকেল সাড়ে ৫ টা হতে প্রতিমা বরণ ও সন্ধ্যা ৭ টায় মা বোনদের অংশগ্রহণে শঙ্কধ্বনী, উলুধ্বনী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও রাত ১০ টায় প্রতিমা বিসর্জন করা হবে বলে জানিয়েছেন বন্ধু মহল ক্লাবের সভাপতি রমেশ সরদার ও সাধারণ সম্পাদক প্রদীপ সেন।

কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যক্তি উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার