বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সপ্তমগ্রামের জয়

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটার সখিপুরকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরার সপ্তমগ্রাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ঝাউডাঙ্গার হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথমার্ধে সাতক্ষীরার সপ্তমগ্রাম ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আলআমিন গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ৪মিনিটে সাতক্ষীরার সপ্তমগ্রাম ফুটবল একাদশের সেই ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আলআমিন নিজের এবং দলের দ্বিতীয় গোল করে ব্যাবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই দুই গোলেই সখিপুর ফুটবল একাদশকে হারিয়ে জয়পায় সপ্তমগ্রাম।

খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন তাকে সহযোগিতা করেন নাজমুল হাসান খোকন ও পিন্টু মিত্র।

ম্যাচ কমিশনার মনিরুজ্জামান মনি।

ধারাভার্ষে ছিলেন রুস্তুম আলী।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন সরদার এ মজিদ এর সহর্ধমীনী নুর জাহান বেগম। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আ লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আনিছ উদ্দীন, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আব্দুল খালেক, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী মাসুদ রানা, গৌতম মন্ডল, মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, নুরহোসেন প্রমুখ।

রবিবার ২৯নভেম্বর বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সাতক্ষীরার জাদপুর ফুটবল দল বনাম শার্শার উলশী ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর