শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, জন্মদিনের কেক কাটা ও মোমবাতি প্রজ্জ্বালন, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত। স্কুলের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, মোঃ মোশারফ হোসেন, রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার।

স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, গীতা রানী সাহা, কনক চন্দ্র ঘোষ, মৃনাল কুমার বিশ্বার, আজহারুল ইসলাম, শিক্ষার্থী মাহিরা আফরিন, ফারিহা আফরিন, তন্বী খাতুন, তনুশ্রী অধিকারী প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনা ও সুমহান আদর্শে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠে আগামী প্রজন্মের নেতৃত্বদানের গুণাবলী অর্জন করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত