শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

জেন্ডার ভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সহযোগিতা করে ব্র্যাক ও এনগেজিং মেন এন্ড বয়েজ নেটওর্য়াক (ইএমবি)। ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার মূল তথ্যপত্র উপস্থাপন করেন প্রতীকি যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এএসএম আশরাফুল মাশরুদ।

আরো বক্তব্য রাখেন, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. সেলিম মোল্লা, উজ্জল কুবি, ওসিসি’র প্রোগ্রাম আব্দুল হাই, ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুর রহমান প্রমুখ।

কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, অভিভাবক, সুরক্ষা এবং যুব গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সমন্বিত কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন