শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন-দল এমনটাই প্রত্যাশা করছে।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে।

দলীয় সূত্র মতে, পূর্ববর্তী নেতৃত্ব সংকট ও সাংগঠনিক কর্মকাণ্ডে মতানৈক্যের কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন পর পুনরায় সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন নাছিম ফারুক। স্থানীয় নেতাদের অনেকে বলছেন, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁকে সঙ্গে পাওয়ায় জেলা বিএনপি আরও সংগঠিত হবে।

নাসিম ফারুক খান মিঠু বলেন, আমি সবসময়ই দলের সঙ্গে থেকেছি, ভবিষ্যতেও দলের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই। দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখব।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক