বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় অবৈধভাবে বেতনানদী খননের মাটি বিক্রি অভিযোগে প্রশাসনের অভিযান

সাতক্ষীরা বিনেরপোতা এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি অভিযোগে অভিযান চালানো হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি মাটি বহনকারী হল্লা ডেম্পার গাড়ি সহ একটি মাটি কাটা ভ্যৈকু মেশিন আটক করেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রিজ সংলগ্ন বেতনা নদীর ২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ৩ এপ্রিল থেকে স্থানীয় প্রভাবশালী সদর উপজেলার নলকুড়া গ্রামের মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম, হাসান, কলারোয়া এলাকার সহকারী ঠিকাদার টুটুল, লাবসা ইউপি মহিলা মেম্বার মিতুর স্বামী হাফিজুর রহমান, আমতলা এলাকার ছোটবাবু কর্তৃকসহ আরো অনেকে অবৈধভাবে বেতনা নদী খনন মাটি বিক্রির করেছে। বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হলে মাটি বিক্রি বন্ধ হয়ে যায়। তারা পুনারায় ৭ এপ্রিল সকাল থেকে সন্ধ্যাকালীন ও রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্ত শতশত হল্লার ডাম্পার যোগে বিরামহীনভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে তারা স্থানীয় ইটভাটাসহ অন্যত্র মাটি বিক্রি করে।

১০ এপ্রিল সকাল ১০ টা পর্যন্ত শতশত হল্লার ডাম্পার যোগে তারা বিরামহীনভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে চলাকালে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে বন্ধ করে দেয় এবং কয়েকটি মাটি বহনকারী হল্লা ডেম্পার গাড়ি সহ ভ্যেকু মেশিন আটক করে। কিন্তু আটককৃত বহনকারী হল্লা ডেম্পার ও ভ্যেকু মেশিন ছাড়িয়ে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃকপক্ষকে রিকুয়েষ্ট করে লাবসা ইউপি চেয়ারম্যানের পুত্র শাহীন। তবে এই সংঘবদ্ধ চক্ররা লাখ লাখ টাকার অবৈধভাবে বেতনানদীর খননের মাটি বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানান।

এদিকে সূত্রে জানাগেছে, গত ৩১ মার্চ পানি ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়। মিটিংয়ে বেতনা নদী খনন মাটি বাঁধের উপরিভাগে দেওয়ার পর অতিরিক্ত মাটি নিলামে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদের সাথে বেতনা নদীর খননকৃত মাটি কেটে বিক্রি ব্যাপারে কথা বললে তিনি বলেন, বিনেরপোতার বেতনানদীর অবৈধভাবে খননের মাটি বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে সেখানে আমি অভিযান চালায়। এসময় কয়েকটি মাটি বহনকারী গাড়ি ও একটি মাটি কাটা ভ্যেকু মেশিন আটক করা হয়েছে। আটককৃত মাটি বহনকারী গাড়ি ও মাটি কাটা মেশিন কর্তৃকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার পুলিশের এ এস আই রাবিককে বলা হয়েছে । তবে পরেবর্তিতে অবৈধভাবে মাটি বিক্রি বন্ধের জন্য স্থানীয় এক চেয়ারম্যানের পুত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের