রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাধবকাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছয়ঘৱিয়া ও ডিঙ্গিরডাঙ্গা

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ছয়ঘরিয়া ও ডিঙ্গিরডাঙ্গা ফুটবল একাদশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মাধবকাটি ফুটবল মাঠে মাদবকাটি সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

১ম ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে ছয়ঘরিয়া।
প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটে ছয়ঘরিয়া ফুটবল একাদশের ১১ নম্বর জার্সীধারি খেলোয়াড় জাহিদ গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে ফ্রি-কিকে ছয়ঘরিয়ার জাহিদ নিজের এবং দলের ২য় গোল করে ব্যবধান বাড়ান। মাধবকাটির হয়ে সজীব ১টি গোল শোধ করেন।

২য় ম্যাচে বলাডাঙ্গাকে ২-০ গোলে পরাজিত করে ডিঙ্গিরডাঙ্গা।
প্রথমার্ধে ডিঙ্গিরডাঙ্গা ফুটবল একাদশের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় আফজাল গোল করে দলকে এগিয়ে নেন। ৯ মিনিট পরে ডিঙ্গিরডাঙ্গার ২ নম্বর জার্সীধারি খেলোয়াড় সাইদুর গোল করে ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ওই ২ গোলেই বলাডাঙ্গাকে হারায় ডিঙ্গিরডাঙ্গা।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তানভীর হোসেন সুজয়, মাধবকাটি সমাজ কল্যাণ সমিতির সভাপতি এস এম আবু রায়হান, নাফিজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর