রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাধবকাটি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ডিগিরডাঙ্গা

সাতক্ষীরার মাধবকাটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছয়ঘরিয়া ফুটবল একাদশকে কে হারিয়ে শিরোপা জিতলো ডিগিরডাঙ্গা ফুটবল একাদশ।

শুক্রবার বিকেলে মাধবকাটি ফুটবল মাঠে ৪ দলীয় ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে ছয়ঘরিয়ার ডিফেন্ডার বাদশার (৩) আত্মঘাতি গোলে এগিয়ে যায় ডিগিরডাঙ্গা। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণেও দুই দল আর কোন গোলের দেখা পায়নি। ফলে ১-০ তে জয় উৎসব করে ডিগিরডাঙ্গা।
এদিকে লাল কার্ডের জন্য দলে ছিলেন না ছয়ঘরিয়ার সেরা ডিফেন্স জয়নুল।

খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি মনিরুজ্জামান মনি। তাকে সহযোগিতা করেন আব্দুল গফুর ও সজিব।

ধারাভাষ্যে ছিলেন তরিকুল ইসলাম ও আতাউর রহমান।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন ব্যাংক এশিয়া’র ঝাউডাঙ্গা শাখার ম্যানেজার আতাউর রহমান।

ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক মাধবকাটি সমাজ কল্যান সংস্থার সভাপতি এসএম আবু রায়হান, আল আমিন হোসেন নাফিজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা