শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

‘খেলা হবে ঐক্যের শক্তিতে, গ্রামের মাঠে—খেলাধুলা সুস্থ সমাজের প্রতীক এবং মাদককে না বলি, শরীরচর্চার মাধ্যমে খেলাধুলাকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজ ফারুকের দোকান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় রইচপুর এলাকাবাসী টুর্নামেন্টটির আয়োজন করে।

রোমাঞ্চকর এই আয়োজন উপভোগ করতে মাঠে ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলের প্রতিটি দলে ৯ জন করে মোট ৭২ জন স্থানীয় খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন। নকআউট পর্ব পেরিয়ে ফাইনালে ওঠে দুটি দল। চূড়ান্ত ম্যাচে টিম সাইদুলকে ২–১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে টিম সাকিব।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন নাজমুল হাসান মিঠু, হাসানুজ্জামান সবুজ, আল মাসুদ, মিলন হোসেন, মেহেদী হাসান রনি, আব্দুল আজিজ, ইমামুল হোসেন, বকুল হোসেন, ওবায়দুল্লাহ সিয়াম ও বুরহান হোসেন। ফাইনাল ম্যাচে উভয় দলের ৯ জন করে মোট ১৮ জন খেলোয়াড় মাঠে নামেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ এবং টিম শওকাত। আয়োজকদের তথ্যমতে, সম্পূর্ণভাবে এলাকার গ্রামবাসীদের নিয়েই এই প্রতিযোগিতা সাজানো হয়।

খেলা চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের এই হাডুডু খেলা এলাকাবাসীর মাঝে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। এ ছাড়া খেলার পরিচালক আব্দুস সামাদ, সহ-পরিচালক মুজাহিদ আল মাসুদ, উদ্যোক্তা ফারুক হোসেন, তথ্য সম্প্রচার বা ধারা বিবরনির দায়িত্বে মো. জাকির হোসেন এবং সহকারী রেফারি কামরুজ্জামান পলাশ, আলমগীর হোসেন, আব্দুল গনি, আব্দুর রউফ, আলহাজ্ব গোলাম মোস্তফা, আব্দুর রহিম ও মোখলেসুর রহমান মিলনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন