সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট


“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত চারদলীয় মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার পুরাতন সাতক্ষীরা রাজার বাগান তরুণ সংঘের আয়োজনে চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট জোর প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম অধ্যায় রাজার বাগান তরুণ সংঘ বনাম রাজার বাগান গ্যাংস্টার ক্লাব দ্বিতীয় অধ্যায় জোর প্রতিদ্বন্দ্বিতা করেন রাজার বাগান ইউনাইটেড ক্লাব বনাম রাজার বাগান এফসি ক্লাব।
উদ্বোধন করেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসান।
প্রথম অধ্যায়ের খেলা শেষে ফাইনালে অংশগ্রহণ করেন রাজার বাগান তরুণ সংঘ বনাম রাজার বাগান ইউনাইটেড ক্লাব।
খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আমিনিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম ফ্যাশনের স্বত্বাধিকারী ও রাজার বাগান দারুস সালাম জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল কাদের ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজার বাগান দারুস সালাম জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সোহাগ দেবনাথ, বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার ক্যাশিয়ার মোঃ আবু হোসেন, সমাজসেবক মোহাম্মদ আল ফেরদৌস মিঠু, ডাক্তার সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসেম আলী, ফাইম, সালাম, আব্দুল আলিম, মোহাম্মদ হাফিজুর রহমান, নাদিম হোসেন, সালমান হোসেন, নাজমুল হাসান, আরাফাত, কালাম, সিয়াম, সাওনসহ আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ।
খেলা শেষে রাজার বাগান তরুণ সংঘ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি শেখ আব্দুল কাদের ফিরোজসহ সকল অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগের বার্তার সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন


