রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শীর্ষ চাঁদাবাজ রিয়াজুলকে ছাড়াতে থানা ঘেরাও, আতঙ্কিত পুলিশ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা রিয়াজুল ইসলাম মোড়লকে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তালা উপজেলার শেখেরহাট বাজার থেকে একাধিক চুরি ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা ও ৫ আগস্টের জেল পলাতক আসামী রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।

এঘটনায় তাকে মুক্ত করতে রাত ৯ টার দিকে স্থানীয় আরেক প্রভাবশালী সাইদুর রহমানের নেতৃত্বে সৈয়দ আজম হোসেন, নাজমুল ইসলাম খান ও মোড়ল আব্দুর রহিম ওরফে সার্জেন্ট রহিমসহ ২ শতাধিক লোক থানা ঘেরাও করে। তখন থানা এলাকায় থমথমে ভাব বিরাজ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সকল পুলিশ সদস্যদের আতঙ্কিত থাকতে দেখা যায়।

খবর পেয়ে তৎক্ষণাৎ সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তার সার্থে আটক রিয়াজুলকে ডিবি কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন। আটক রিয়াজুল তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত বাসতুল্ল মোড়লের ছেলে।

জানা যায়, আটক রিয়াজুলকে ছাড়াতে তারাবী নামাজ চলাকালে রাত ৯ টার দিকে উপজেলা যুবদলের বহিস্কৃত যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে তালা থানা ঘেরাও করা হয়। এসময় ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকি-ধামকি ও বিভিন্ন ভাবে বল প্রয়োগ করার ফলে পুলিশের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসি জানান, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এসংক্রান্ত মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে সে। সেসব মামলা এখনো সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন আদালতে চলমান রয়েছে। তাছাড়া, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে সাতক্ষীরার জেল ভেঙ্গে পালিয়ে এলাকায় ফিরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতেই স্বদেশ ঘোষ, তুষার কান্তি ঘোষ, পঞ্চানন ঘোষের দোকান ভাংচুর ও লুটপাট করে।

তাদের দোকানে থেকে শত শত বস্তা গোখাদ্য, মাছের ফিড, ওষধ, কেরোসিন, ডিজেলের ব্যারেল ব্যারেল তেল লুটপাট করে। এরপর থেকে লুটপাটের ভয় দেখিয়ে এলাকার প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের টাকা চাঁদা আদায় করে সে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয় ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে। মোটা অংকের টাকা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রিয়াজুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ থাকায় পুলিশের একটি টিম শেখেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে রাত ৯ টার দিকে দুই শতাধিক দুষ্কৃতিকারী থানার চারিদিকে ঘিরে রেখে থানা ও পুলিশকে অবরুদ্ধ করে।

আইনের সকল নিয়ম কানুন ভঙ্গ করে থানায় জোরপূর্বক ঢুকে আসামীর ভিডিও স্বাক্ষাতকার গ্রহণ করে। এসময় থানা পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে উদ্ধোর্তন কতৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আসামি রিয়াজুলকে সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী