শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে এমপি দোলনের ব্যাক্তিগত গাড়িতে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত, যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপি’র সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে।

শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে।

হামলার আগে তিনি ঔষধ নেয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসীর সামনে নেমে যান। যার ফলে তার কিছু হয়নি। তবে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও তার সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি আবুল কালাম আজাদ জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক মারুফ। তিনি (ওসি) এ মুহুর্তে ছুটিতে থাকলেও পুরো পরিস্থিতি তিনি কন্ট্রোলে এনেছেন। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে বাবু কাপালী নামের এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বাবু কাপালীর সম্পর্কে এলাকাবাসীর অভিমত সে এধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকাসহ মাদকসেবন, বখাটেপনাসহ নানা অভিযোগ রয়েছে। সে কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে বলে প্রাথমিক ভাবে পরিচয় পাওয়া গেছে। পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়েছে।

সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, বাবু কাপালীর রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার