শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ শিকদার একে আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে অনেক সম্ভাব্য প্রার্থী ছিলেন। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি সকল দিক দিয়ে যোগ্য মনে করেছেন বলেই সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন। সাতক্ষীরার মানুষ জোটের কারণে অন্য প্রতীকে ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দেইনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য সাতক্ষীরার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ সাতক্ষীরার চারটি আসনে ধানের শীষের বিজয় হবে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো নেতৃত্ব থাকলে শিক্ষকদের উন্নয়ন হবে। আজ নেতৃত্বের অভাবে শিক্ষকরা শেষ জীবনে খালি হাতে বাড়ি ফিরবেনা।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাশেদ আলী, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুল আলম খোকন ও মাস্টার আব্দুল্লাহ প্রমুখ।

এসময় সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক