শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টে কেঁড়াগাছি জয়ী

সাতক্ষীরা সদরের হাওয়ালখালী শহীদ হাফিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডেের তৃতীয় খেলায়, সাতক্ষীরা ফুটবল একাদশকে হারিয়ে কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ জয় লাভ করেছে।

রবিবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে, শহীদ হাফিজ স্মৃতি সংঘের আয়োজনে,সাতক্ষীরা বনাম কলারোয়ার কেঁড়াগাছির মধ্যকার খেলা শুরুর১৫ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামরুল একটি গোল করে দলকে এগিয়ে নেয়, ১৮ মিনিটে সাতক্ষীরা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় কায়ুম একটি গোল করে খেলায় সমতা ফেরান, ২২ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহরুল গোল করে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায়।

দ্বিতীয় অধ্যায়ে খেলা শুরুর ১১ মিনিটে সাতক্ষীরা ফুটবল একাদশের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ময়নুর একটি গোল করে আবারো খেলায় সমতা ফিরিয়ে আনেন, ১৮ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশে ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইউছুফ একটি গোল করে ব‍্যবধান বাড়ান।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩–২ গোলে কেঁড়াগাছি ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হুদা।
তাকে সহযোগিতা করেন সাইদুর রহমান ও কাসেম আলী।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

সোমবার একই মাঠে জামতলা বনাম ভাদড়া ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন, আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের