শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু ৫ জনের, শনাক্তের হার ২১.২৭ শতাংশ

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু ৮৫ জন এবং উপসর্গে ৫৭২ জনের মৃত্যু হয়েছে।

করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের মৃত অহছান গাজীর ছেলে অরশাদ গাজী (৮০), একই উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী হাসিনা খাতুন(৫০), মৌখালী গ্রামের সনজের আলীর ছেলে আব্দুস সামাদ(৬৯), শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী মাজেদা থাতুন( ৫৫) ও সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ফকির আহম্মেদের ছেলে অব্দুল হামিদ (৬৫)।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পার্সন ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছে ২০ জনের।

শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। তিনি জানান, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৭১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৬৬ জন।

চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন এবং বেসরকারী রয়েছেন ৪ জন। এছাড়া ১ হাজার ১৩৯ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে ১৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বেসরকারীতে নিচ্ছেন ৪৬ জন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত