বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের হেলথ ক্যাম্প

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ২০১৯-২০ অর্থ বছরের “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপরিচালকের কার্যালয় ও সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তর’র আয়োজনে মহিলা অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম শফিউল আযম’র সভাপতিত্বে হেলথ ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ
আওয়ামীলীগ সরকার পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় এ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সুউচ্চ ভবন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাটসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। নারীদের
কল্যাণে ও ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠিকে নিরাপদ সামাজিক
বেষ্টনীর আওতায় আনতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতার ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, “বিশ্বে ১৭টি দেশ করোনার করোনার ভ্যাকসিন পেয়েছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, মহিলা অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক ডা. জগদীশ চন্দ্র হাওলাদার, সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ব্রত ঘোষ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

“কর্মজীবি র‌্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্পে ১ হাজার ৩শ’ মহিলার মাঝে সাবান, স্যালাইন, মাস্ক, বিস্কুট ও কেক বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া