বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজিব খান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যন আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহামুদ হাসান মুক্তি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক জাতীয় ফুটবলার আলফাজ হোসেন প্রমুখ।

উদ্বোধনী শেষে টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হন সাতক্ষীরা সদর ও কলারোয় উপজেলা।
খেলায় সদর উপজেলা ৫-১ গোলে কলারোয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করে।

খেলায় ম্যাচ সেরা খেলয়ার নির্বাচিত হন সাতক্ষীরা সদর উপজেলার ১৮নং জার্সিধারী খেলয়ার মো: সুমন হোসেন।

উদ্বোধনী খেলায় ম্যাচ পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু।

একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করবে তালা উপজেলা ও কালিগঞ্জ উপজেলা।

এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে সাতক্ষীরার সাত উপজেলার সাতটি ও পৌরসভার একটি মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর