বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতারক হোসনেয়ারা’র কবল থেকে রক্ষা পেতে বৃদ্ধের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিয়ে এবং মারপিট করে স্বাক্ষরিত চেক ও টাকা ছিনতাইয়ের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে হোসনেয়ারা মিথ্যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে বৃদ্ধ মো. আশরাফ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৩ সালের দিকে শ্যামনগরের গড়কোমরপুর থেকে সাতক্ষীরায় আসা মৃত আরমান ঢালীর ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী
হোসনেয়ারার সাথে আমার পরিচয় হয়। হোসনেয়ারা আমাকে পিতা বলে ডাকায় আদালতে এফিডেভিটের মাধ্যমে তাকে মেয়ে হিসেবে গ্রহণ করি। এরপর থেকে হোসনেয়ারার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। আমার বাড়িতে এবং সন্তানদের সাথে উঠা-বসার
একপর্যায়ে হোসনেয়ার স্বামী সন্তান থাকার পরও গোপনে আমার বড় ছেলে আহসানউল্লাহ সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং পরে দু’জনে বিয়েও করে।

বিষয়টি জানার পর আমরা মেনে না নেয়ায় ২০১৩ সালের ২০ নভেম্বর হোসনেয়ারা আমার স্ত্রী, দুই ছেলেসহ আমার নামে আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের
করে। এছাড়া আহসানউল্লাহর কাছ থেকে কৌশলে নেওয়া একটি চেকে ৫লক্ষ টাকা বসিয়ে চেক জালিয়াতির মামলা দায়ের করে।

আশরাফ আলী বলেন, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ওই দুটি মামলা ২লক্ষ টাকায় মিমাংসা করার কথা বলে এভিডেভিট করে দেয় হোসনেয়ারা। কিন্তু মামলা তুলে না
নিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানির চক্রান্ত করতে থাকে। এরই জের ধরে গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাটিয়া লস্কপাড়া প্রাইমারী স্কুলের সামনে একা পেয়ে হোসনেয়ারা, তার স্বামী সিরাজুল, ছেলে তানভীর আহমেদ ও অজ্ঞাতনামা ৪/৫জন আমার ছেলেকে আটকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার
কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা কেড়ে নেয়। এছাড়া তার কাছে থাকা স্বাক্ষরিত একটি চেক জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তাদের ধারালো অস্ত্রের কোপে আমার ছেলে মারাত্মক আহত হয়। এঘটনায় আমি বাদী হয়ে ১২ ডিসেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলার খবরে হোসনেয়ারা ক্ষিপ্ত হয়ে আমার দুই ছেলে এবং আমাকে হয়রানির উদ্দেশ্যে ছিনিয়ে নেওয়া চেকে ১৬ লক্ষ টাকা বসিয়ে তার সহযোগী আলীরপুর গ্রামের ইব্রাহিমকে দিয়ে আদালত থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছে।

তিনি আরো বলেন, পরসম্পদ লোভী প্রতারক হোসনেয়ারা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিথ্যেচার করেছে। সেখানে আমি, আমার স্ত্রী ও দুই ছেলের নামে মিথ্যে তথ্য উপস্থাপন করেছে। হোসনেয়ারা খপ্পড়ে পড়ে আমাদের পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। হামলার পর থেকে আমার বড় ছেলে এখনো সুস্থ্য হতে পারেনি। জানিনা কোনদিন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না। অথচ এর মধ্যেওই ওই প্রতারক হোসনেয়ারার চক্রান্ত অব্যাহত রয়েছে। আমি সংবাদ সম্মেলনে হোসনেয়ারার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি পরসম্পদ লোভী প্রতারক হোসনেয়ারার কবল থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক