শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কলেজ শিক্ষকের এমপিও বাতিলের সুপারিশ

সাতক্ষীরা সিটি কলেজের এক শিক্ষকের এমপিও বাতিলের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহা-পরিচালক বরাবর সুপারিশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। একই সাথে পরীক্ষার্থীর উত্তরপত্রও বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩ মে) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী জানান, শুক্রবার সকালে সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এর লিখিত পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পূর্বে সাড়ে ১০টায় সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রের কক্ষ পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত না হয়েও সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মনিরুজ্জামান ১০৬ নং কক্ষে প্রবেশ করে ৫৯২৭৫৫৩ রোল নম্বরধারীকে অতিরিক্ত একটি ওএমআর সিট প্রদান করেন। সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রের ১০৬ নং কক্ষে দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক কর্তৃক বিতরণকৃত ওএমআর সিটটি ৫৯২৭৫৫৩ রোল নম্বরধারী পরীক্ষার্থীর কাছ থেকে মোঃ মনিরুজ্জামান ফেরত নিয়ে তাৎক্ষণিকভাবে ১০৬ নং কক্ষ ত্যাগ করেছেন মর্মে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীবৃন্দ দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শককে অবহিত করেন।

তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আবু সাঈদ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায় বলে তিনি জানান।

এই ঘটনায় সাতক্ষীরা সিটি কলেজের অভিযুক্ত শিক্ষক মোঃ মনিরুজ্জামানের এমপিও রেজিস্ট্রেশন বাতিলপূর্বক বিভাগীয় মামলা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক বরাবর জেলা প্রশাসক সুপারিশ করেছেন। সেই সাথে ৫৯২৭৫৫৩ রোল নম্বরধারী পরীক্ষার্থীর উত্তরপত্রটিও বাতিল করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস