বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি

সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া ৬ লক্ষাধিক টাকা উদ্ধার ও তার নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ
সম্মেলনে এ দাবি জানান সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল বারুইপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলঅম মোস্তফার স্ত্রী ভুক্তভোগী আনোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, স্বামীর মৃত্যুর পর আমি সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। সম্প্রতিক সময়ে কুখরালী এলাকার
মোসলেমের পুত্র মহিদুল ইসলাম অল্প খরচে আমাকে ৩/৪ বিঘা খাস জমি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেন।

যেহেতু স্বামী নেই সেকারনে জমিটা পেলে আমার সংসার
পরিচালনায় সুবিধা হবে ভেবে সরল বিশ্বাসে আমি তার কাছে তিন দফায় মোট ১লক্ষ টাকা ৪১ হাজার টাকা প্রদান করি। পরবর্তীতে মহিদুল আমাকে বলে মন্ত্রণালয়ের
কর্মকর্তা রাজু স্যারের বিকাশে টাকা দিতে হবে তাহলে সকল কাগজপত্র ঠিক করে দেবে। এরপর রাজু স্যারের ব্যহৃত দুটি মোবাইল ০১৮১৩-৬৭৮৭৫২ এবং ০১৭৬৩
৬১৬৬৯০ নাম্বার দেয়। ওই রাজু নামের কথিত অফিসার আমার সাথে প্রায়ই কথা বলতো। রাজুর বিকাশ নাম্বারে কাগজপত্র ছাড়ানোর জন্য আমি বিভিন্ন সময়ে ৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করি। এখন রাজুর নাম্বারে ফোন দিলে জনৈক মহিলা ফোন রিসিভ করে বলেন, রাজু স্যার মারা গেছেন। উপায়ন্তর না পেয়ে আমি মহিদুলের কাছে গিয়ে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯৩৬ ০৪৫৩৫৬ এবং ০১৯১২ ৩২৫৭৮৫ এর মোবাইলে ফোন করে টাকা ফেরত চাইলে সে তালাবাহানা করতে
থাকে। একপর্যায়ে মহিদুলের বাড়িতে গেলে আমাকে কোন টাকা দিতে পারবে না মর্মে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং কেউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি
ধামকি প্রদর্শন করে। তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা স্বামীকে হারিয়ে একমাত্র পুত্র নিয়ে এখন না খেয়ে দিনাতিপাত করছি। সরলতার সুযোগে আমাকে
ঠকিয়ে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে ওই মহিদুল এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অথচ আমি বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ দেনা করে ওই টাকাগুলো প্রতারক মহিদুলের কাছে তুলে দিয়েছিলাম। সে আমাকে ঠকিয়ে পথে বসিয়েছে। আমার একমাত্র পুত্র একটি কোম্পানিতে চাকুরি করে যা উপার্জন করে তা দিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। তিনি আরো বলেন, ওই মহিদুল টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো আমাকেসহ আমার সন্তানকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি
প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি।

একদিকে টাকা হারিয়ে আমি দিশেহারা অন্যদিকে ওই প্রতারকের খুন জখমের হুমকিতে আমি এবং আমার সন্তান এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার প্রয়াত বীর মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী হিসেবে ওই প্রতারক চক্রের কবল থেকে তার টাকা উদ্ধার এবং ওই প্রতারক
চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য