মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বোর্ডের স্বাস্থ্য টেকনোলোজী কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

ইনস্টিটিউটের কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, প্রাণিসম্পদ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক আলহাজ্ব মো. আফসার উদ্দীন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স খাদিজা পারভীন, সিবি হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শামীমা পারভীন, লাবসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, ফরিদা ইয়াসমিন ও আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ নম্বর পাওয়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেন, চিকিৎসকদের মার্জিত ব্যবহারের অধিকারী হতে হবে। কোন রোগীকে হয়রানী করা যাবে না, এতে মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস বাড়বে।

চিকিৎসা পেশা মহান পেশা উল্লেখ করে তিনি আরো বলেন, আপনাদের দ্বারা কারো ক্ষতি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। চিকিৎসা পেশার সম্মান রাখতে হবে। গুটিকয়েকের জন্য সম্মান নষ্ট হতে দেয়া যাবে না।

তিনি সকলকে দেশ ও মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার