শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৃষ্টি উপেক্ষা করে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

সাতক্ষীরায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে উক্ত সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

র‌্যালীতে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাসহ জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট খুবই শক্তিশালী। সাতক্ষীরায় হঠাৎ করেই করোনা আক্রান্ত রুগী ও মৃতের সংখ্যা বেড়ে গেছে। যা আগে কখনও দেখা যায়নি। শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।

তবে, সবই প্রতিরোধ যোগ্য যদি আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি। বিনা প্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানিয়ে তিনি এ সময় সকলকে অবশ্যই মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া