শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তালার মেলাবাজার ও রহিমাবাদের বাড়ি থেকে তালা উপজেলা যুবদলের দু’নেতাকে এবং পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়।

আটক ও গ্রেপ্তারকৃতরা হলেন- তালা উপজেলা যুবদলের আহবায়ক তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিস্কৃত যুগ্ন আহবায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০) এবং পুরাতন সাতক্ষীরার অধিবাসি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা (৫০)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফকরুল আলম খান জানান, যুবদলের দু’নেতা মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মজমা করে তাদের ফেন্সিডিল সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। গভীর রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে আটক করা হয়। এছাড়া সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে সাঈদুর রহমান সাঈদকে কয়েকমাস আগে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

মাদকসেবিদের স্থান যুবদলে নেই বলে জানান তিনি।

এদিকে, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড়ে ইমাদুল ইসলামের ওষুধের ফার্মেসিতে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন নান্টা। চাঁদা না পেয়ে মঙ্গলবার রাতে ফার্মেসিতে হামলা চালিয়ে ইমাদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে নান্টাসহ তার ক্যাডার বাহিনী। রাতেই ইমাদুল ইসলামের ছেলে অহিদুজ্জামান নান্টাসহ ৭জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

চাঁদাবাজির সেই মামলায় রাতেই নান্টাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত