শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ

লকডাউন বাস্তবায়নে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামে গ্রামে করছে মাইকিং। বিতরণ করেছেন সচেতনতামূলক লিফলেট। নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন প্রায় লক্ষাধীক করোনা সুরক্ষা সামগ্রী। জেলার বিভিন্ন স্থানে স্থাপন করছে হাত ধোয়ার বেসিন। কর্মহীনদের জন্য দিয়েছেন খাদ্য ও আর্থিক সহায়তা। করোন মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগ করে হলেও সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাতক্ষীরা পুলিশ এসব সেবামূলক কাজ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, কোভিড-১৯ মোকাবেলায় সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে জেলায় ৮টি থানা এলাকায় মোট ২৭টি চেক পোস্ট রয়েছে। এরমধ্যে সাতক্ষীরা সদর থানা এলাকায়ই রয়েছে ৯টি চেক পোস্ট। বাকি ৭টি থানা এলাকায় রয়েছে ২টি করে মোট ১৪ টি চেক পোস্ট। এছাড়াও জেলার সীমান্ত এলাকায় রয়েছে বিশেষ ৪টি চেক পোস্ট।

বিশেষ চেকপোস্টগুলো কলারোয়ায় থানা এলাকায় ১টি, তালা থানা এলাকায় ১টি এবং আশাশুনি থানা এলাকায় ২টি চেক পোস্ট। এসব চেক পোস্টে প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য রোদ-বৃষ্টি উপেক্ষা করেন জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ কাজ নিয়োজিত থাকা অবস্থায় জেলায় এ পর্যন্ত ৮০জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ১০ জন পুলিশ সদস্য।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মোকাবিলায়ও পুলিশ মাঠে থেকে কাজ করে যাচ্ছে। সকাল থেকে চেক পোস্টে কাজ করে যাচ্ছে বিরামহীনভাবে। করোনা সংকটে যখন কেউ পাশে থাকে না, তখন পুলিশ সদস্যরা গিয়ে পাশে দাঁড়িয়েছেন।

করোনায় মৃত্যুর পর লাশ দাফন ও সৎকারের কাজও করছে পুলিশ। সচেতনতা বৃদ্ধির জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ, লিফলেট বিতরণ, শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা মূলক মাইকিং, খাদ্য ও অর্থ সহায়তা বিতরণসহ নানামুখি কার্যক্রম পরিচালন করে যাচ্ছে। করোনার শুরু থেকে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেয় সাতক্ষীার পুলিশ বাহিনীর সদস্যরা।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) কোভিড-১৯ মহামারী মোকাবেলায় পুলিশের ভূমিকাকে সেবা হিসেবে গ্রহণ করে বলেন, মানুষকে এ মহামারী থেকে রক্ষা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোভিডের ভয়াবহতা বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। সে কারণে শহর থেকে গ্রাম পর্যন্ত মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে সচেতন করা জন্য। বিতরণ করা হয়েছে লক্ষাধিক মাস্ক। বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। দেওয়া হয়েছে খাদ্য ও আর্থিক সাহায্য।

তিনি আরও বলেন, এতে কিছুর পরও কিছু মানুষ বিধি ভঙ্গ করে রাস্তায় চলে আসছে। যা চেক পোস্টের মধ্যেমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ বিধি লঙ্ঘন করলে সরাসরি সাজা দেওয়ার সুয়োগ নেই। তাই অনেক ক্ষেত্রে মোটরযান আইন বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে কিছু সাজা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিধি লঙ্ঘন করায় ইতোমধ্যে কয়েক হাজার যানবহন আটক করে মোটরযান আইনে মামলা করা হয়েছে। কখনও আবার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্মুখসারির যোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এসব পুলিশ সদস্যদের ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। একই সাথে কয়েক দফায় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারী মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন