শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে সংলাপ সভা

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসে বাল্যবিবাহ, জেন্ডার, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ফলে শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে শিশুদের পর্যবেক্ষণ ও দাবির বিষয়ে জেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা শিশু একাডেমীর শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আহসানুল কবির শাহীন প্রমুখ।

এসময় উপস্থিত শিশুরা বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা এনসিটিএফ সদস্য যুথী বলেন, করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক মেয়ের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে আমাদের সকলেকে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯, ১০৯৮, অথবা ৯৯৯ এ জানাতে হবে।

শিশুনারী বিভিন্ন বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীরা তাদের স্ব স্ব জায়গা থেকে উক্ত সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়