কর্মহীন মানুষের মাঝে
সাতক্ষীরায় সাপ্তাহিক সূর্যের আলোর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


সাতক্ষীরায় ঈদ উপলক্ষে করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে ঘরবন্দি কর্মহীন দিনমজুর, রিকশাভ্যান চালক, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও অসহায় মানুষের মাঝে সাপ্তাহিক সূর্যের আলোর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে পলাশপোল চৌধুরী মার্কেট সংলগ্ন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকা অফিসে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।
এ সময় সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডা. মো. মুনসুর রহমান, নিজস্ব প্রতিবেদক মারুফ আহমেদ শামীম, ক্রীড়া প্রতিবেদক সেলিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে আগের দিনের মতো খাবার নেই। আয় রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা ভেবে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো দরকার বলে আমরা মনে করে এসব খাদ্য সামগ্রী হিসেবে ছিল সেমাই, চিনি, গুড়া দুধ, তৈল, বাদাম, কিচমিচ, নুডলস ও মাস্ক বিতরণ করেছি। আসুন আমরা সবাই এই কর্মহীন মানুষের পাশে দাড়ায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন


