শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের সমন্বয় সভা

সাতক্ষীরায় এ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুন) সাতক্ষীরা শহরস্থ কাটিয়া মাস্টারপাড়া মোড়ে নাগরিক উদ্যোগ প্রকল্প অফিসে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ওই ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সনাক এর সভাপতি পবিত্র কুমার দাশ।

বিভাগীয় ফ্যাসিলিটেটর জহির উদ্দীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ড.দীলিপ কুমার দেব, কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট শেখ কামাল রেজা, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, বিশ্বজিৎ দাস (তালা), দলিত সম্প্রদায়ের দুলাল (কালিগঞ্জ), সঞ্জয় সরকার (দেবহাটা), আদিবাসী প্রতিনিধি শেখ আফজাল হোসেন (সদর উপজেলা), জুলফিকার রায়হান (তালা), শেখ আবুল কামাল (সদর উপজেলা), জয়ন্তী দাস, ইসলামকাটি ইউপি সদস্য জয়ন্তী প্রমুখ।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়। একইসাথে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করা হয়। ইউনিয়ন পর্যায়ে লবিং সভা, সামাজিক পরিবীক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে।

ওয়েভ ফাউন্ডেশনকে কারিগরি ও আর্থিক সহায়তা করে আসছে খ্রীষ্টান এইড ও ইউরোপীয়ান ইউনিয়ন।

খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় ওয়েভ ফাউন্ডেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠী, আদিবাসী, তৃতীয় লিঙ্গ মানুষদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ