শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদকে সামনে রেখে শহিদ শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি
মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ,
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমুুখ।

কেক কাটা অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় ও
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত