শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ বেশ-কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৫ মার্চ) সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে নেতাকর্মীদের চলাফেরায় সতর্কতা ও কথা-বার্তায় সংযম, সালিশ-বিচার থেকে বিরত থাকা, টিসিবি-ভিজিএফ কার্ড বিতরণসহ সরকারি কার্যক্রমে নেতা-কর্মীদের সম্পৃক্ত না থাকা, সরকারি সম্পত্তি ইজারা গ্রহণ না করা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অন্যতম।

সভায় জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলকে সুসংগঠিত করতে বিএনপি মাঠে ছিল ও থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব