শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হোটেলে গরু, খাসি ও মুরগীর মাংস এবং ডিম ক্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রকসি সিনেমা হলের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইমরান হামিদ, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ মিহির সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী, কার্যকরী পরিষদের সদস্য আবু সিদ্দিক আলী প্রমুখ। আলোচনা সভায় জেলার রেস্তোরাঁ মালিক সমিতির আওতাভুক্ত সকল সদস্যদেরকে সমিতির নিয়ম-কানুন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়। অন্যথায় যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থাপন গ্রহণ করা হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ও মান সম্মত এবং রুচি সম্মত খাবার পরিবেশন করতে হবে। ভালো মানের মাংস ও ডিম ক্রয় করার সময় সকলকে অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। বাজারে অধিক দামে গরু ও খাসির মাংস বিক্রয় করা হয়। মাংসের বাজার সিন্ডিকেট ভাঙতে রুচিসম্মত, উন্নত মানের মাংস ও ডিম ক্রয় নিয়ে সমালোচনা ও সন্দেহ এড়াতে সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে প্রতিদিন রুচি সম্মত খাবার পরিবেশনে হোটেলের জন্য ভালো মাংসের যোগান দিতে গরু ও ছাগল জবেহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও আলোচনা সভায় প্রতি বছরের ন্যায় আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশে রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ১৪ নভেম্বর শুক্রবার সমিতির কার্যালয়ে কার্যকরী কমিটির সকল সদস্যদের জরুরি ভাবে আলোচনা সভায় হাজির হওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন