মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখার সন্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে সাংবাদিকদের সাথে সংগঠনের কেন্দ্রিয় নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা সৈয়দ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের উপ কৃষি বিষায়ক সম্পাদক এম আফসার উজ্জামান, উপ-প্রশিক্ষন ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, সদস্য সচিব শেখ নাজমুল হক রনি, সদস্য এহসান হাবিব অয়ন, রফিকুল ইসলাম, নিয়াজ মাহমুদ বিমান, রাজিব ফরহাদ, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক শেখ জিয়াউল হক বনি প্রমুখ।
মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা সৈয়দ নাসির উদ্দিন বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়সহ বিভিন্ন ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। বাংলাদেশকে নিয়ে দেশীয় ও আন্ত:জাতিকভাবে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সৈয়দ নসির উদ্দিন বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রের কছে মাথানত না করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তিত করতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। তিনি সাতক্ষীরা জেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সন্মেলনের মাধ্যমে সুন্দর একটি সাংগঠনিক কমিটি উপহার দেয়ার জন্য সকলের সহযোগী চেয়েছেন।
নেতৃবৃন্দ জানান আজ ২৫ সেপ্টম্বর সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা পিটিআই মাঠে স্বেচ্ছাসেবকলীগের সাতক্ষীরা জেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হবে। সন্মেলন সফল করতে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ