রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ছয়ঘরিয়া থেকে ছাতিয়ানতলা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড় আর এন্ড এইচ রাস্তা হইতে আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা পর্যন্ত ইউএনআই ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।

গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্র (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে ছয়ঘরিয়া আর এন্ড এইচ-আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা এবং বটতলা মোড় সড়ক ইউনিব্লক ৩.৩৩২ কিলোমিটার রাস্তা ১ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী এস এম সেলিম রেজা, সার্ভেয়ার রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন, নির্মাণ কাজের ঠিকাদার আসাদুজ্জামান সেলিম, অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএমএ মজনু, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, আওয়ামী রীগ নেতা মো. শাহিদুল ইসলাম, যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আগরদাঁড়ী ইউপি সদস্য মো. শামছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল