বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২ টায় শহরের আমতলাস্থ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক, কলেজের পরিচালক) অর্থ সালাউদ্দিন আহমেদ, কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষা পরিচালক হালিমুল আলম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, এড. রবিউল ইসলাম, শেয়ার সদস্য মাওলানা নুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে পিঠা পুলির সমাহার নিয়ে ৫৩টি স্টল স্থান পেয়েছে।

স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি, জামাই পিঠাসহ ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও প্রদর্শনীতে

নানা ধরনের পিঠার পসরা সাজানো হয়েছে। যা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির পরিচয় ঘটায়। এছাড়াও এই উৎসবে বিভিন্ন লোকনৃত্য ও দেশাত্মবোধক গান এবং পরিবার ও বন্ধু-বান্ধবের মিলনমেলা পরিনত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন