সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওএমএস ডিলার বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

জেলা প্রশাসকের নিকট ওএম এস ডিলার সাতক্ষীরা পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে এস.এম সাঈদ হোসেন কে লস্করপাড়া পদ্মপুকুর পয়েন্টে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লস্করপাড়া পদ্মপুকুর এলাকার সমাজসেবক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফিরোজা খাতুন, আনোয়ারা বেগম, কল্যাণী রানী, সুভাষ কুমার দাস,আব্দুল মাজেদ, আজাদ গাজী প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয় প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বৃদ্ধ সহ শতাধিক সর্বস্তরের নারী, পুরুষ হতদরিদ্রর সুবিধা বঞ্চিত মানুষেরা। এরপর জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তাদের দাবি সমূহ ছিল ওএমএস ডিলার পূণঃবহাল রাখার দাবি।
সাতক্ষীরা পৌরসভাধীন ১ ও ২নং ওয়ার্ডের স্থায়ী অধিবাসীবৃন্দ এই মর্মে আপনার নিকট আবেদন করছি যে, অত্র এলাকার ওএমএস ডিলার মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ থেকে আমরা ইতিপূর্বে সরকার প্রদত্ত্ব স্বল্পমূলে চাউল ও আটা সংগ্রহ করছি। বিগত ১৪ মাস যাবৎ আমরা অতি দরিদ্র পরিবারের সদস্যরা অতি স্বাচ্ছন্দে উক্ত প্রতিষ্ঠান থেকে চাউল ও আটা সংগ্রহ করে আমাদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, পূর্বের ওএমএস ডিলার বাতিল করে নতুন করে ওএমএস ড্রিলার নিয়োগ করা হচ্ছে কিন্তু আমাদের এলাকাবাসীর সুবিধার্থে ওএমএস ডিলার হিসাবে মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ-কে বহাল রাখা হক।

এলাকারাসীর দাবীর স্বপক্ষে ওএমএস ডিলার হিসাবে মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ-কে বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান পানিবন্দি ক্ষতিগ্রস্থ শত শত হতদরিদ্র সুবিধাভোগী মানুষেরা।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল