বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিআইজেড’র উদ্যোগে

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার
অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) জিআইজেড এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রচেষ্টা চালিয়ে
যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরীতে রুপকল্প ও পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজন।

সুন্দর একটি পৌরসভা তৈরি করতে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সকলের পরিকল্পিত মতামতের
ভিত্তি ও সহযোগিতায় এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা দিতে দ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিও মো. নাজিম উদ্দীন, জিআইজেড এর প্রিন্সিপ্যাল এডভাইজার মো. হামিদুল ইসলাম, সাতক্ষীরা
পৌরসভার প্রধান নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রানী মন্ডল, নুরজাহান বেগম নুরী,
সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সরকারি-বেসরকারি, সামাজিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআইজেড’ সিনিয়র এডভাইজার মো. এনামুল হক ও সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার