শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভা, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সাতক্ষীরা পৌরসভা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে সাতক্ষীরায় করোনাকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সানিটাইজার এবং অসহায়
খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা নাগরিক
অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য
সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এছাড়াও শহরের পাকা পোল মোড়, খুলনা রোড মোড়, টাউন বাজার মোড়, পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়, সুলতানপুর বড় বাজার বকুলতলা মোড়, ইটাগাছা হাটের
মোড়, সঙ্গীতা সিনেমা হল মোড়সহ মোট ৮টি পয়েন্টে এ খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, রাবেয়া পারভীন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ হাসান, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু,
সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, যুগ্ম মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুছা করিম, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য অধ্যাপক গাজী আবুল কাশেম, মো. আশরাফ উদ্দীন, অধ্যক্ষ মো. রেজাউল করিম, মো. আমিনুল হক খোকন, মো. আবুল কালাম, এনছান বাহার বুলবুল, আলহাজ আব্দুল গফ্ফার, নুরুল হক,
তৈয়েব হাসান বাবু, সালাহউদ্দীন, সরাব বাবু, শফি উদ্দিন প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা
নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া