কাউন্সিলর হলেন যারা
সাতক্ষীরা পৌরসভা নির্বাচন : ফের মেয়র হলেন ধানের শীষের চিশতি


সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র তাসকিন আহম্মেদ চিশতি প্রায় ১২হাজার ভোটের ব্যবধানে ফের নির্বাচিত হয়েছেন। ৩৭টি কেন্দ্রের মধ্যে ৩৭টির বেসরকারী ফলাফলে চিশতি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট, নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মোঃ নুরুল হুদা জগ প্রতীকে ২ হাজার ৮৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৯ ভোট।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ড কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড শেখ মারুফ হোসন, ৭নং ওয়ার্ড জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড শফিকুল আলম বাবু ও ৯নং ওয়ার্ড শেখ শফিকউদ্দৌলা সাগর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যথাক্রম নুরজাহান নুরী, অনিমা রানী মন্ডল ও রাবেয়া পরভীন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন


