শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সাহাপাড়ায় একটি চুরির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে এ চুরির ঘটনাটি সংঘঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একটি সংঘবদ্ধ চোরদল হাবিবুর রহমানের বাড়ির তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা পৌর এলাকায় দিন দিন এ ধরনের চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এদেরকে আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

হাবিবুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ‘সন্ধ্যার পর আমরা বাড়িতে ছিলাম না। রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে এসে দেখি এই অবস্থা। আমার জীবনে আমি কাউকে ক্ষতি করিনি, আমার এ সর্বনাশ কে করলো।

তিনি আরো বলেন, আমার আলমারিতে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণের গহনা ছিল। এরপর কান্না ভেঙ্গে পড়েল তিনি।’

এসময় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কাজী ফিরোজ হাসানসহ পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ